স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সেই সাথে মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায় বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক পৌনে ৬ টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানা পুলিশের সহায়তায় আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হেতেমখাঁ শাহাজীপাড়া গ্রামের মৃত রবিন আহম্মেদ শহীদের ছেলে আহম্মেদ ইবনে রয়েল (২৬)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির নগদ ২ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়। আসামির...
স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সেই সাথে মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায় বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক পৌনে ৬ টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানা পুলিশের সহায়তায় আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হেতেমখাঁ শাহাজীপাড়া গ্রামের মৃত রবিন আহম্মেদ শহীদের ছেলে আহম্মেদ ইবনে রয়েল (২৬)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির নগদ ২ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।