সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগর যুবদলের সদস্য ও শাহমখদুম থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং শহীদ জিয়া শিশু পার্কের সাবেক সুপারভাইজার মো. আশরাফুল হক আশরাফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. মাহফুজুর রহমান রিটন। সোমবার এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় রাসিক প্রশাসক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে সোমবার মরহুমের বাসভবনে গিয়ে মরহুমের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, মো. আশরাফুল হক আশরাফ সোমবার...
সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগর যুবদলের সদস্য ও শাহমখদুম থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং শহীদ জিয়া শিশু পার্কের সাবেক সুপারভাইজার মো. আশরাফুল হক আশরাফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. মাহফুজুর রহমান রিটন। সোমবার এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
উল্লেখ্য, মো. আশরাফুল হক আশরাফ সোমবার (১৬ নভেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের নামাজে জানাজা সোমবার বাদ আসর বিকেল ৪টা ৩০ মিনিটে শহীদ জিয়া শিশু পার্কে অনুষ্ঠিত হয়।