নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নিয়ামতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নভেম্বর ১৯, ২০২৬ ১০:৩৪ 👁️ ৯ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার প্রতিবাদে নওগাঁর নিয়ামতপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ইসাহাক আলী সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। সমাবেশে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এছাড়াও হাজিনগর ইউনিয়ন ও চন্দননগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে আরও দুটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।