স্টাফ রিপোর্টার : শুক্রবার (২০ নভেম্বর) রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সারইল গ্রামস্থ জনৈক আনোয়ার হোসেন বাবু এর বাড়ীর দক্ষিণ পাশে গোদাগাড়ী টু রাজশাহীগামী মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা কালে রাত ৮:০৫ ঘটিকায় ২ টি অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের নাম ১। মোঃ শাহীন আলী (৩৮) ২। মোছাঃ পিংকি খাতুন (২৮)। মোঃ শাহীন আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন তেলকুপি গ্রামের শীষ মোহাম্মদের পুত্র এবং মোছাঃ পিংকি খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন জমিনপুর গ্রামের মৃত ইসরাইল আলীর মেয়ে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (২০ নভেম্বর) রাত ৭:৩০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সারইল গ্রামস্থ জনৈক আনোয়ার হোসেন বাবু এর বাড়ির দক্ষিণ পাশে গোদাগাড়ী টু রাজশাহী গামী মহাসড়কের উপর অবৈধ মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র উদ্ধারের চেকপোস্ট ডিউটিতে নিয়োজিত ছিল। তারা সোর্সের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ২ জন ব্যক্তি ব্যাটারি চালিত অটোরিক্সা যোগে অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে রাজশাহী শহরের দিকে আসছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশি জোরদার করেন এবং রাত ৮:০৫ ঘটিকার সময় দিকে সন্দেহভাজন অটোরিক্সা কে সিগন্যাল দিয়ে থামাইলে অটোরিক্সার ২ জন যাত্রী নেমে কৌশলে পালানোর চেষ্টাকালে রাজশাহী জেলার ডিবি পুলিশ মো: শাহীন আলী এবং মোছাঃ পিংকি খাতুনদ্বয়ের বিধি মোতাবেক দেহ তল্লাশিকালে ১ নং আসামীর পরিহিত জিন্স প্যান্টের সামনের দুই পাশের কোচ হতে ২টি অবৈধ বিদেশি পিস্তল (গধফব রহ টঝঅ ৭.৬৫ স.স) ০৪ (চার) টি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড গুলি উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।
উল্লেখ্য যে, অপর পলাতক অভিযুক্ত মোঃ শাহীন (৫৬), পিতা-ভিকু, সাং-কালিগঞ্জ, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ এ ঘটনায় পলাতক রয়েছেন। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
গ্রেফতাপরকৃত ১ নং অভিযুক্ত মো: শাহিন আলীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে ১টি এবং বিশেষ ক্ষমতা আইনে ১ টি মামলা রয়েছে এবং পলাতক অভিযুক্ত মোঃ শাহীন এর বিরুদ্ধে ডিএমপি, ঢাকার সূত্রাপুর থানায় মাদকদ্রব্য আইনে ১ টি মামলা রয়েছে।
অস্ত্র উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

