নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত, যানবাহনের দীর্ঘ সারি

নভেম্বর ২৯, ২০২৬ ১১:৩৭ 👁️ ১৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরা গোলচত্বরে বিএনপির একটি ক্যাম্পে অগ্নিসংযোগের পর পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত হয়।

এতে রোববার ভোর থেকে পদ্মা সেতুর উত্তর প্রান্তে মুন্সীগঞ্জের মাওয়া টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।টোল প্লাজা ছাড়িয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পর্যন্ত চলে আসে গাড়ির সারি ।

পদ্মা সেতুর দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় জানান, পদ্মা সেতুতে সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত ৪০ মিনিট যান চলাচল বন্ধ থাকলেও এখন পারাপার চালু আছে।

তিনি বলেন, “সেতুর অপরপ্রান্তে গিয়ে যাতে সমস্যা না হয়, এজন্যই আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর অনুরোধে সাময়িক সময়ে জন্য মাওয়া টোল প্লাজা বন্ধ রাখা হয়।”

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে ভোরে জাজিরা গোলচত্বরে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। এ সময় সেখানে থাকা বিএনপির একটি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে সেতুতে অবরোধ সৃষ্টি হলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।