নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

নভেম্বর ২৮, ২০২৬ ১১:৩৫ 👁️ ৫ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২:৪০ ঘটিকায় সিপিএসসি এসআরবি-৫ এর চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়ন এর খোন্দা গ্রামে পাকা রাস্তা সংলগ্ন রাস্তার পাশে প্ল্যাষ্টিকের বাজারের ব্যাগের ভিতর অবৈধ মাদকদ্রব্য হেরোইন রয়েছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ৬ কেজি ৩০০ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।