নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

হঠাৎ হাসপাতালে শেহনাজ, লাইভে জানালেন কারণ

অক্টোবর ১১, ২০২৩ ৩:০৬ 👁️ ১০৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক: ভারতীয় মডেল ও অভিনেত্রী শেহনাজ গিল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার রাতে একটি ইনস্টাগ্রাম লাইভ করে হাসপাতালে ভর্তির খবর দেন অভিনেত্রী নিজেই। হাতে ড্রিপসের বোতল দিয়ে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা যায় শেহনাজকে।

আরও পড়ুনঃ  অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

দিন কয়েক আগেই তাঁকে দেখা গিয়েছিল নিজের নতুন ছবির প্রচারের মঞ্চে।
সেখান থেকে এখন হাসপাতালের বিছানায় ঠাঁই হয়েছে অভিনেত্রী শেহনাজ গিলের। পরনে হাসপাতালের পোশাক, হাতে লাগানো রয়েছে স্যালাইনের চ্যানেল।
ইনস্টাগ্রাম লাইভে শেহনাজ় বলেন, ‘‘বন্ধুরা, আমি এখন বেশ ভালো আছি। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, খাবার থেকে সংক্রমণ হয়েছিল।
বাড়ির বাইরে থাকাকালীন একটা স্যান্ডউইচ খেয়েছিলাম, সেখান থেকেই এই অবস্থা! আপনাদেরও অনুরোধ করছি, বাইরের খাবার এড়িয়ে চলুন, বাড়ির খাবারই সবচেয়ে স্বাস্থ্যকর।’’
তবে অসুস্থতার মধ্যেও দর্শক ও অনুরাগীদের দয়ার পাত্রী হতে রাজি নন শেহনাজ়। তিনি আরও বলেন, ‘আমি জানতাম লাইভে এলে আপনাদের সহানুভূতি পাব, তবে এটা আমি চাই না।’

আরও পড়ুনঃ  বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

চলতি বছরে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে বলিউডে হাতেখড়ি হয় শেহনাজের।
তার কয়েক মাসের মাথায় মুক্তি পেয়েছে তাঁর দ্বিতীয় ছবি ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।