নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ময়মনসিংহে দুই পক্ষের মারামারি থামাতে গিয়ে যুবক নিহত

নভেম্বর ১১, ২০২৩ ১০:২৯ 👁️ ১৩৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ময়মনসিংহ নগরীতে ছুরিকাঘাতে আবদুর রাজ্জাক রাকিব (২৩) নামে এক যুবককে হত্যা করা হয়েছে । শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর শম্ভুগঞ্জ টোলপ্লাজা এলাকায় হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। প্রতিবাদে বিক্ষুব্ধ লোকজন প্রায় দুই ঘণ্টা ময়মনসিংহ-শম্ভুগঞ্জ সড়ক অবরোধ করে রাখে।

আরও পড়ুনঃ  ফেনীতে সাধারণ মানুষের মাঝে জামায়াতে যোগদানের আহ্বান

নিহত রাকিব নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চরকালীকাড়ি এলাকার মৃত উসমান গণির ছেলে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাকিবকে ছুরিকাঘাত করলে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাপাসাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  ফেনী জেলায় অস্বাভাবিকভাবে বেড়েছে এলপিজি গ্যাসের দাম

নিহতের মামা মামুন মিয়া বলেন, রাকিব বাড়ি থেকে শহরে যাচ্ছিল। পথে দুই পক্ষের মারামারি শুরু হলে সে তাদের থামানোর জন্য এগিয়ে যায়। ওই সময় তাকে ছুরিকাঘাত ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে আনা হলে ডাক্তার মৃত ঘোষণা করে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

স্থানীয়রা জানায়, হায়েস ও মাইক্রোবাস গাড়ি সাইড দেওয়া নিয়ে বিবাদে জড়ায়। গাড়ি থেকে নেমে দুই গাড়ির লোকজন বিবাদে জড়ালে কাছে থাকা রাকিবসহ কয়েকজন তাদের নিভৃত করতে গেলে হত্যার ঘটনাটি ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, দুই পক্ষের বিবাদে একজনের মৃত্যু হয়েছে। এলাকার লোকজন সড়ক অবরোধ করে করলে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।