নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে পৃথক দুই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি

নভেম্বর ৩০, ২০২৩ ৯:১০ 👁️ ১৫৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকায় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে একটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত বুধবার রাত সোয়া ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনায় ১লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুনঃ  এলাকা বহাল, ফি বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে রাজশাহীতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর নওদাপাড়া এলাকার শামসুল আলম সেলিমের মেসার্স মুনিফ এন্টার প্রাইজ নামের একটি দোকানের ভেতর আগুন জ¦লতে দেখে ৯৯৯ এর মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের একটি দল ঘটনাস্থলে পোছে আগুন নিয়ন্ত্রনে আনে। দোকানে রড, সিমেন্ট, হার্ডওয়ার সামগ্রি, স্যনিটারি, গ্যাস সিলিন্ডার, রংসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করা হয়। আগুনে রং এর কোটাগুলো বিস্ফোরনে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে রাজশাহীর বাঘায় পাটের গোডাউনে অগ্নিকান্ডে ৯০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার নারায়নপুর বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে গোডাউন মালিক বিপদ কুমার সাহা বলেন, বুধবার রাত ৯টার দিকে গোডাউন বন্ধ করে নিজ বাড়ি নারায়নপুর গ্রামে যায়। রাত ১২টার দিকে খবর পায় গোডাউনে আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে দেখি দাও দাও করে আগুন চলছে। তাৎক্ষনিক ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছে স্পেনের ব্যবসায়ীরা

তারা এসে আগুন নিয়ন্ত্রন করে। গোডাউনে ৪ হাজার মন পাট রাখা ছিল। যার মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা। এতে সমন্ত পাট পুড়ে গেছে। গোডাউনে কোন বিদ্যুতের সংযোগ নেই। এখানে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনা নেই। সেক্ষেতে ধারনা করছি শত্রুতা করে কেউ আগুন লাগিয়ে দিয়েছি। এ বিষয়ে থানাকে অবগত করা হয়েছে।

বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ৮ জনের একটি দল ঘটনাস্থলে গিয়ে ৫ ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। এ বিষয়ে বাঘা থানার তদন্ত ওসি সবুজ রানা বলেন, খরব পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।