নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগর পুলিশের অভিযানে গ্রেফতার ৩৪, মাদকদ্রব্য উদ্ধার

ডিসেম্বর ১২, ২০২৩ ২:৩৮ 👁️ ১৩৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর পুলিশের নিয়মিত পৃথক অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করেছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা

সোমবার (১১ ডিসেম্বর) ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসে¤ম্বর) মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৫ জন, রাজপাড়া থানা ৫ জন, চন্দ্রিমা থানা ৩ জন, মতিহার থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, কাটাখালী থানা ৩ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ২ জন, এয়ারপোর্ট থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ৪ জন, কর্ণহার থানা ৩ জন, দামকুড়া থানা ২ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১৯ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৭৯.৩০ গ্রাম হেরোইন, ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩০ বোতল ফেন্সিডিল, ৬ বোতল এ্যালকোহল, ২০ লিটার চোলাইমদ ও ২৪৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।