নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

জাপানে বড় মাত্রার ভূমিকম্প : ৩৩ হাজারেরও বেশি বাড়িঘর বিধ্বস্ত

জানুয়ারি ১, ২০২৪ ৫:১১ 👁️ ৭১ views
Link Copied!

অনলাইন ডেস্ক: জাপানে ৯০ মিনিটে মোট ২১টি ভূমিকম্প হয়েছে। আর এসব ভূমিকম্পে বিধ্বস্ত দেশটির মূল ভূখণ্ডের হয়েছে অন্তত ২১ হাজার বাড়িঘর। জাপানের আবহাওয়া দপ্তর জাপান মেটেরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) এক বিবৃতিতে নিশ্চিত করেছে এসব তথ্য।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এবং জেএমএ’র তথ্য অনুযায়ী, সোমবার স্থানীয় সময় বিকাল ৪টা ১০ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে জাপানে। এটি কেন্দ্রস্থল বা এপিসেন্টার ছিল দেশটির মধ্যাঞ্চলীয় দ্বীপ হোনশু’র ইশিকাওয়া জেলা।

আরও পড়ুনঃ  ‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, যে ২১টি ভূমিকম্প জাপানে হয়েছে, সেগুলোর মধ্যে সবচেয়ে ছোটোটির মাত্রা ছিল ৪ দশমিক ৬ এবং সবচেয়ে বড়টির ৭ দশমিক ৫।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

ভূগর্ভস্থ ‘আগ্নেয় মেখলা’ (রিং অব ফায়ার) টেকটোনিক প্লেটের ওপর অবস্থানের কারণে জাপানে প্রতিদিনই গড়ে ১০টি ভূমিকম্প অনুভূত হয়।

এর আগে ২০১১ সালের মার্চে জাপানে ৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ভয়াবহ সেই ভূমিকম্প ও তার ফলে সৃষ্ট সুনামিতে দেশটিতে সে সময় মৃত্যু হয়েছিল প্রায় ১৮ হাজার ৫০০ জন মানুষের।

তার প্রায় ১৩ বছর পর আজ সোমবার আবার বড় মাত্রার ভূমিকম্প হলো জাপানে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।