নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বেইলি রোডের আগুনে থমকে গেছে ব্রাহ্মণবাড়িয়ার একটি গ্রাম

মার্চ ১, ২০২৪ ৩:৪৩ 👁️ ৯২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার এক পরিবারেরই পাঁচজন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নিহতরা হলেন- সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের ইতালি প্রবাসী সৈয়দ মোবারক, তার স্ত্রী স্বপ্না (৩৫), দুই মেয়ে সৈয়দা কাশফিয়া (১৫) ও সৈয়দা নূর (১২) এবং ছেলে সৈয়দ আব্দুল্লাহ (৭)।

আরও পড়ুনঃ  নিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন

সরেজমিনে দেখা যায়, একই পরিবারে পাঁচজনের মৃত্যুতে যেন পুরো গ্রাম থমকে গেছে। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের চোখে-মুখে ফুটে উঠছে অনাকাঙ্ক্ষিত নির্মম ঘটনার প্রভাব। ইতোমধ্যে বাড়ির পাশের একটি কবরস্থানে খোঁড়া হচ্ছে কবর। এলাকায় মাইকে মাইকে জানিয়ে দেওয়া হচ্ছে মৃত্যুর খবর ও জানাজার সময়। মরদেহ বহনের জন্য বাড়িতে তৈরি রয়েছে খাটিয়া।

নিহত মোবারকের চাচা আব্দুল কাইয়ূম ঢাকা পোস্টকে জানান, স্ত্রী-সন্তানদের নিয়ে ইতালিতে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছিলেন মোবারক। সম্প্রতি তার স্ত্রী-সন্তানরা ভিসাও পেয়েছিলেন। তাদেরকে সঙ্গে করে ইতালি নিয়ে যেতেই দেশে আসেন মোবারক। এরই মধ্যে অগ্নিকাণ্ডে পরিবারের সবার মৃত্যু হলো। আজ বিকেলে আসর নামাজের পর শাহবাজপুর গ্রামের কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হবে।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: আইনশৃঙ্খলা ও বিচারিক কার্যক্রমে সমন্বয়ের তাগিদ

নিহতদের স্বজনদের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল ঢাকা পোস্টকে জানান, গতকাল রাতে তারা অগ্নিকাণ্ড হওয়া ভবনটিতে অবস্থিত একটি রেস্টুরেন্টে রাতের খাবার খেতে গিয়েছিলেন। সেখানেই আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়েছে। দাফনের জন্য নিহতদের মরদেহ বাড়িতে নিয়ে আসা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।