নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ঘর, বাইসাইকেলসহ শিক্ষাবৃত্তি পেল মোহনপুরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা

মে ১৪, ২০২৪ ৬:১২ 👁️ ৩৯ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচী, ২০২৩-২৪ এর আওতায় মোহনপুর উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের বসতঘর, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ১৪ মে দুপুরে মোহনপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা শিক্ষাবৃত্তিসহ এ উপকরণ হস্তান্তর করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উপকরণসমূহের মধ্যে একটি পরিবারকে বসতঘর এবং দুইজনকে বাইসাইকেল প্রদান করা হয়। এছাড়া প্রাথমিক পর্যায়ের দশজন, মাধ্যমিক পর্যায়ের তিনজন এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের দুইজন শিক্ষার্থী শিক্ষাবৃত্তি পেয়েছে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

উল্লেখ্য যে, পার্বত্য চট্টগ্রাম ব্যতিত সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।