নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জুন ১৭, ২০২৪ ৯:৩৯ 👁️ ৫১ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর কাটাখালী থানার হাজ্রাপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।

আরও পড়ুনঃ  রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

গ্রেপ্তারকৃত আসামি মো: আয়নাল হক রাজশাহী মহানগরীর পবা থানার কাঁঠালপাড়া এলাকার মো: ফয়েজ উদ্দীনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি আয়নাল হকের বিরুদ্ধে রাজশাহীর পারিবারিক আদালতের একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র পবা থানায় মুলতবি ছিল। আসামি আয়নাল হককে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পবা থানা পুলিশ। গতকাল ১৬ জুন ২০২৪ দিবাগত রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি আয়নাল হক মহানগরীর কাটাখালী থানার হাজ্রাপুকুর এলাকায় অবস্থান করছে।

আরও পড়ুনঃ  অসুস্থ শিশু ফারদিনের চিকিৎসার দায়িত্ব নিলেন ভূমিমন্ত্রী মিনু

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের দিকনির্দেশনায় এসআই মো: তাজউদ্দিন আহম্মেদ ও তাঁর টিম গতকাল দিবাগত রাত ১ টায় অভিযান পরিচালনা করে আসামি আয়নাল হককে মহানগরীর কাটাখালী থানার হাজ্রাপুকুর এলাকা থেকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  রাণীশংকৈলে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক, মোটরসাইকেল জব্দ

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।