নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে কারিগরি মাদ্রাসার উদ্বোধন

নভেম্বর ১৮, ২০২২ ৬:১৪ 👁️ ৭২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে মুহম্মদপুর (টিকাপাড়া) কারিগরি মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে মাদ্রাসাটির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সাক্ষাৎ

অনুষ্ঠানে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, বর্তমান সরকার কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। রাজশাহীতে বিসিক শিল্পনগরী-২ এর কাজ শেষ হয়েছে। এখন প্লট বরাদ্দের অপেক্ষায় রয়েছে। রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক নির্মাণ কাজও শেষ পর্যায়ে।

আরও পড়ুনঃ  বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

মুহম্মদপুর (টিকাপাড়া) মাদ্রাসার সভাপতি ইমতিয়াজ আহমেদ কিসলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ শাহাদৎ হোসেন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আযিম আজব, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন মুহম্মদপুর (টিকাপাড়া) মাদ্রাসার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সঞ্জু, সহ-সভাপতি আশরাফ জামান আবু, কোষাধ্যক্ষ গোলাম মোস্তাফা মামুন, সদস্য আহসান হাবিব, এখলাস আহম্মেদ রনি, সমাজসেবক আলাল পারভেজ লুলু। সঞ্চালনা করেন শহিদুল হক সোহেল।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।