নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৩৭

নভেম্বর ১০, ২০২৪ ১০:৫৮ 👁️ ২৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৩৩৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুনঃ  স্বাস্থ্যমন্ত্রীর সাথে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

রোববার (১০) নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, মারা যাওয়া ৫ জনের মধ্যে ৪ জন পুরুষ এবং ১ জন নারী। তাদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এবং একজন ঢাকা বিভাগের বাসিন্দা।

আরও পড়ুনঃ  গণমাধ্যমের সুরক্ষায় অংশীজনদের সুপারিশ নিয়ে খসড়া প্রণয়ন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট ৩৫৫ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৩৯৩ জনে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।