নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

সাবেক এমপি আসাদ দুই দিনের রিমান্ডে

ডিসেম্বর ৩১, ২০২৪ ৬:৩৫ 👁️ ২৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আসাদুজ্জামান আসাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক ফয়সাল তারেক শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে আসাদকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ  পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক (ওসি) আবদুর রফিক রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় নগরের বোয়ালিয়া থানার এ মামলা তদন্ত করছে নগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক এমপি আসাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। আসামির উপস্থিতিতে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুনঃ  রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

আসামিপক্ষ রিমান্ডের বিরোধিতা করলেও জামিনের কোনো আবেদন ছিল না বলে জানান পরিদর্শক আবদুর রফিক।

গত ৬ অক্টোবর ঢাকায় গ্রেপ্তার হন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এরপর তাঁকে রাজশাহী জেলা ও মহানগরের সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় আগেও আসাদুজ্জামান আসাদকে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।