নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

অনলাইন জুয়ায় হেরে একই পরিবারের ৩ জনের আত্মহত্যা

ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ১২:৩৮ 👁️ ৫৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : অনলাইন জুয়ায় বিপুল পরিমাণ অর্থ হারানোর পর ভারতের কর্ণাটকে মাইসুরু জেলায় একই পরিবারের তিনজন আত্মহত্যা করেছেন। সোমবার রাত ও আজ মঙ্গলবার এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন জোশ অ্যান্টনি, তাঁর ভাই জোবি অ্যান্টনি এবং জোবির স্ত্রী শর্মিলা।

আরও পড়ুনঃ  জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পুলিশ জানিয়েছে, জোবি অ্যান্টনি ও শর্মিলা আইপিএল ক্রিকেট ম্যাচ ও অনলাইনে বাজি ধরে প্রচুর অর্থ হারিয়েছিলেন। এর ফলে দেনাদারেরা পরিবারটির কাছে টাকা ফেরত চেয়ে বারবার চাপ দিচ্ছিলেন।

আরও পড়ুনঃ  পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

এই অবস্থায় প্রচণ্ড মানসিক চাপে পড়ে সোমবার রাতে প্রথমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জোশ অ্যান্টনি। মৃত্যুর আগে তিনি একটি ভিডিও রেকর্ড করেন এবং এতে অভিযোগ করেন, তাঁর ভাই জোবি ও ভাইয়ের স্ত্রী শর্মিলা প্রতারণার মাধ্যমে তাঁদের বোনের নামে ঋণ নিয়েছিলেন।

ভিডিওতে জোশ বলেন, ‘আমার বোনের স্বামী নেই। অথচ জোবি ও তার স্ত্রী বোনের নামে ঋণ তুলে প্রতারণা করেছে। আমার মৃত্যুর জন্য জোবি ও শর্মিলা দায়ী। তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।’

আরও পড়ুনঃ  শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জোশের মৃত্যুর খবর জানতে পেরে জোবি ও শর্মিলাও মঙ্গলবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, কর্ণাটক রাজ্যে বিজেপি সরকারের সময় অনলাইন জুয়া ও বাজি নিষিদ্ধ করতে কর্ণাটক পুলিশ (সংশোধনী) আইন প্রণয়ন করা হয়েছিল। তবে ২০২২ সালে হাইকোর্ট আইনটি বাতিল করেন।

এর আগে, রাজ্যটির সাবেক স্পিকার ও কংগ্রেস নেতা রমেশ কুমার বিধানসভা অধিবেশনে ক্রমবর্ধমান বাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।