নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাগমারায় জামায়াত ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

মার্চ ২৫, ২০২৫ ১০:১৩ 👁️ ১৯ views
Link Copied!

মাহাবুর রহমান মনি, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৫ শে মার্চ, ২০২৫) হাঁটখুজিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আউচপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আল-আমিন ইসলামের সভাপতিত্বে ও মাওলানা জালাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার মোঃ আব্দুল আহাদ কবিরাজ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ কর্তৃক মনোনীত বাগমারা-৪ আসনের এমপি প্রার্থী ডাঃ মোঃ আব্দুল বারী।

আরও পড়ুনঃ  সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার মোঃ কামরুজ্জামান হারুন, বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মোঃ অহিদুল ইসলাম, বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য জালাল উদ্দীন, বাগমারা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি শাহিন আলম, সেক্রেটারী অধ্যাপক মোঃ আইনুল হক, আউচপাড়া ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি এনামুল হক, হাটগাঙ্গোপাড়া কারিগরি হাইস্কুলের প্রধান শিক্ষক আবু আবদুল্লাহ মোঃ আসাদ, হাটগাঙ্গোপাড়া ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর মাস্টার মোঃ সাইফুল ইসলাম, ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর শামসুল হক সহ জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।