নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রায় রথযাত্রা

জুন ২৭, ২০২৫ ১১:৩৭ 👁️ ৬২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। শুক্রবার (২৭ জুন) চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে উৎসবের সূচনা হয়। নগরীর রেশমপট্টি এলাকার ইসকন মন্দির থেকে রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রতিমা স্থাপন করে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন ভক্তরা।

আরও পড়ুনঃ  বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

একইভাবে নগরীর বোয়ালিয়ার রথবাড়ি থেকে শুরু হওয়া আরেকটি শোভাযাত্রা কুমারপাড়া, জিরোপয়েন্ট, বাটার মোড়, রানীবাজার হয়ে আলুপট্টিতে গিয়ে শেষ হয়। উৎসব ঘিরে ঢাক-ঢোল, কীর্তন, ধর্মীয় প্রতীক ও ব্যানারে সুসজ্জিত হয়ে নানা বয়সী মানুষ শোভাযাত্রায় অংশ নেন।

আরও পড়ুনঃ  চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

এছাড়াও আয়োজনে ছিল হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ এবং ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ।

আয়োজকেরা জানান, জগন্নাথ হচ্ছেন জগতের পালনকর্তা। তাঁর কৃপা লাভের আশায় ভক্তরা প্রতি বছর রথে তাঁকে বসিয়ে শোভাযাত্রার আয়োজন করেন।

আরও পড়ুনঃ  সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

রথযাত্রাকে কেন্দ্র করে বসেছে মেলা। সেখানে শিশুদের খেলনা, মাটির তৈজসপত্র, কাঠের তৈরি ঘরগৃহস্থালির সামগ্রী, নানান ধরনের মিষ্টি ও ঐতিহ্যবাহী পণ্যের পসরা রয়েছে। আগামী ৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এবারের রথযাত্রা উৎসবের পরিসমাপ্তি ঘটবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।