নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

গোপালগঞ্জে হামলার পর আওয়ামী লীগ তওবার সুযোগও হারিয়েছে: হাসনাত

জুলাই ১৯, ২০২৫ ৩:০৩ 👁️ ২২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার পর আওয়ামী লীগ তওবা করার সুযোগও হারিয়েছে বলে মন্তব্য করেছে দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় এক সমাবেশে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  অটিজম থেকে স্বাভাবিক জীবনের পথে

হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে। সুতরাং আওয়ামী লীগের তওবার যে সুযোগ ছিল, গত পরশু দিন গোপালগঞ্জের ঘটনার পর সেই সুযোগ আরও নেই। মনে রাখতে হবে, কেয়ামত হওয়ার পর তওবা কোনো কাজে লাগে না। আওয়ামী লীগকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ  দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

গোপালগঞ্জে হামলার প্রসঙ্গে টেনে তিনি বলেন, গোপালগঞ্জে সেদিন আমাদের ওপর যে হামলা হয়েছিল, যারা ওই হামলার পক্ষে কথা বলছেন যারা খুনিদের পক্ষে কথা বলছেন, আওয়ামী লীগের ডেড লিস্টে তারা নেই। কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু পরোয়ানা নিয়ে আসে। সুতরাং আপনি যেভাবে সুশীলতা দেখাতে পারেন আমি সেভাবে দেখাবো না।

তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতি সেই মুহূর্ত থেকে পুনর্গঠন হবে যেই মুহূর্ত থেকে বাংলাদেশ হবে উইদআউট আওয়ামী লীগ। সেই মুহূর্ত থেকে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও বিকাশ ঘটবে। আমরা বাংলাদেশ উইদআউট আওয়ামী লীগ গঠন করা শুরু করেছি।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিএনপি মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সামান্তা শারমিনসহ দলের কেন্দ্রীয় নেতারা।

এর আগে, মুন্সীগঞ্জ হয়ে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ থেকে শুরু করে শহরের দুই নম্বর গেট হয়ে চাষাঢ়ায় এসে পদযাত্রা শেষ হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।