নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

খালেদা জিয়ার সুস্থতায় ১০০ বার কোরআন খতম

ডিসেম্বর ৬, ২০২৫ ৯:৩০ 👁️ ৩৫ views
Link Copied!

পুঠিয়া প্রতিনিধি : বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ১০০ বার কোরআন খতম দেওয়া হয়েছে। এতে ২৫টি মাদ্রাসার ৩৭২ জন শিশু হাফেজ অংশগ্রহণ করে।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

শনিবার (৬ ডিসেম্বর) সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় কোরআন খতম শেষে সেখানে দোয়ার আয়োজন করা হয়।

কোরআন খতম এবং দোয়ার আয়োজন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম। এদিন স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ উপস্থিতি ছিলেন।

আরও পড়ুনঃ  নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ

অধ্যাপক নজরুল ইসলাম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থতা কামনায় নিষ্পাপ শিশুদের দিয়ে কোরআন খতমের আয়োজন করেছি। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে, যা প্রমাণ করে তিনি এখনও কোটি মানুষের হৃদয়ের নেত্রী।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।