নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

চট্টগ্রামে বাসচাপায় প্রাণ গেল ৭ অটোরিকশা যাত্রীর

নভেম্বর ৭, ২০২৩ ৩:২৫ 👁️ ১৭০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীতে বাসচাপায় অটোরিকশায় থাকা ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার চারিয়া ইজতেমার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের টিম লিডার সাদেক হাসান ঢাকা পোস্টকে বলেন, চারিয়া ইজতেমার মাঠ এলাকায় চট্টগ্রামমুখী বাসের সঙ্গে বিপরীত থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ ৭ জন নিহত হয়েছেন। তাদের নামপরিচয় জানা যায়নি। উদ্ধার কাজ চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে তিন নারী, তিন শিশু ও একজন পুরুষ রয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য। দুর্ঘটনায় গুরুতর আহত সিএনজি চালককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভাটিয়ারী থেকে যাত্রী নিয়ে আসা একটি সিএনজি অটোরিকশা বড়দিঘির পার হয়ে ফটিকছড়ির দিকে যাচ্ছিল। আর বাসটি ফটিকছড়ি থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। সিএনজি অটোরিকশাটি চারিয়া বোর্ড স্কুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসটি চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। অটোরিকশাটি সঠিক লেনেই চলছিল। কিন্তু বাসটি আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ভুল লাইনে ঢুকে পড়ে এবং বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে চাপা দেয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।