নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

চট্টগ্রামে ব্যস্ত সড়কে জ্বলছে আগুন, যানচলাচল বন্ধ

ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ৯:৩৬ 👁️ ২৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট মোড়ে বিপ্লব উদ্যানের সামনের সড়কে হঠাৎ আগুন জ্বলে উঠেছে। পাইপের লিকেজ থেকে এ অগ্নিকাণ্ড বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল)। আগুনের কারণে নগরীর ষোলশহর থেকে ২ নং গেইটমুখী সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) আগুন জ্বলতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করেও আগুন নেভাতে পারেনি।

আরও পড়ুনঃ  গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

এদিকে আশপাশের গ্যাস সরবরাহ বন্ধ রেখে সমস্যা সমাধানে কেজিডিসিএল কর্মীরা কাজ করছেন বলেও কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিউল আজম খান জানান, আমরা ধারণা করছি টিঅ্যান্ডটির খোঁড়াখুঁড়িতে লাইন লিকেজ হয়েছে। লিকেজ থেকেই আগুন। আমরা ওই এলাকার গ্যাসলাইন বন্ধ করে দিচ্ছি। সবগুলো লাইন বন্ধ করে চেক করে ত্রুটিপূর্ণ লাইনটি খুঁজে বের করে মাটি খুঁড়ে সংস্কার করা হবে।

আরও পড়ুনঃ  উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

এ সময় আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলেও জানান তিনি। তবে কত সময় লাগবে সে বিষয়ে তিনি এখনই কিছু জানাতে পারেননি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।