নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

নভেম্বর ১, ২০২৬ ১০:৪১ 👁️ ১০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে ‘মুরাসু’, যার অর্থ ‘ঢোল’। নামটি প্রস্তাব করেছে ভারত। ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২ নভেম্বর সন্ধ্যায় উপকূলের কাছাকাছি পৌঁছাতে পারে। পরদিন ৩ নভেম্বর সকালে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ  আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

আইএমডির তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপটি শনিবার দুপুরে নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩

আইএমডির মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, সদ্য বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তুলনায় সম্ভাব্য এই ঝড়ের শক্তি কিছুটা কম হতে পারে। তবে এর প্রভাবে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারতের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২ নভেম্বর অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকা ও পুদুচেরির ইয়ানামে বিচ্ছিন্নভাবে অতি ভারি বৃষ্টি হতে পারে। পরদিনও এসব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  বাঘার ৯০-এর বন্ধু মহল এর উদ্যোগে আনন্দ ভ্রমণ সম্পন্ন

এ ছাড়া ২ ও ৩ নভেম্বর অন্ধ্রপ্রদেশের রায়ালসীমা অঞ্চলে এবং ৩ ও ৪ নভেম্বর ওড়িশার উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ১ নভেম্বর সন্ধ্যা থেকে অন্ধ্রপ্রদেশ, উত্তর তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে ঝোড়ো হাওয়া শুরু হতে পারে। ২ ও ৩ নভেম্বর এসব উপকূলীয় এলাকায় বাতাসের তীব্রতা আরও বাড়তে পারে।

অন্যদিকে, দক্ষিণ ওড়িশা উপকূলেও ২ নভেম্বর সন্ধ্যা থেকে ৪ নভেম্বর পর্যন্ত ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।