নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও র‌্যালি

নভেম্বর ৭, ২০২৬ ১০:৪২ 👁️ ১৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ইউনিভার্সিটির কনফারেন্স রুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে ছিনতাইয়ের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

আলোচনা সভায় দিবসের প্রেক্ষাপট, তাৎপর্য ও ফলাফল তুলে ধরে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান। এছাড়াও অতিথি বক্তব্য রাখেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. জিএম শফিউর রহমান, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মো. আনোয়ার হোসেন উজ্জ্বল, মতিহার থানাধীন ২৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনসার আলী প্রমুখ।

আরও পড়ুনঃ  দেশের প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করল গ্রামীণফোন

আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন আইন বিভাগের প্রভাষক জনাব মো. আবু সাঈদ। আলোচনা অনুষ্ঠানে ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মোহাম্মদ আজিবার রহমানসহ সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন । আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিন করে।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সাক্ষাৎ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।