নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পাঁচবিবিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু, হেলপারও চালক পলাতক

সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৮:৫৭ 👁️ ৪০ views
Link Copied!

মোঃ আমজাদ হোসেন, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আকাশ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।(২৬ সেপ্টেম্বর) শনিবার পাঁচবিবি পৌর শহরের নাকরগাছি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিহত আকাশ জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামের মাছ ব্যবসায়ী মোঃ নজরুল ইসলামের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুনঃ  পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশ মোটরসাইকেল নিয়ে হিলির দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরের হিলি থেকে পাবনাগামী সৌমিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন আকাশ। দুর্ঘটনায় মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত আকাশকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তামবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় জনতা ও পুলিশ ধাওয়া করলে চালক ও হেলপার বাসটি ফেলে পালিয়ে যায়। পরে বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।