নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ফার্মাসিস্ট বিজয়ের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি

অক্টোবর ৫, ২০২৩ ১২:২০ 👁️ ১১২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট বিজয় দেবনাথের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি থেকে কর্মক্ষেত্রে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্ট সকলের নিরাপত্তারও দাবি জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের (বিডিপিএ) জেলা শাখা বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার আহ্বায়ক সরদার মোহাম্মদ রফিকুল ইসলাম। বক্তব্য দেন- কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাইদুর রহমান, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মীর শহিদুল ইসলাম, সদস্য মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ। এ সময় সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সকালে বাসা থেকে ফার্মাসিস্ট বিজয় দেবনাথের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার মৃত্যুর ঘটনায় বিডিপিএ সদস্যরা কালো ব্যাজ ধারণ এবং মানববন্ধন কর্মসূচি পালন করেন।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।