নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাগমারায় নবনির্বাচিত দলিল লেখকদের সংবর্ধনা

নভেম্বর ২, ২০২৬ ৮:৩৬ 👁️ ৪৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। দলিল লেখক সহকারী সমিতির উদ্যোগে সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টায় ভবানীগঞ্জের একটি রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  বগুড়ার শেরপুর হাসপাতালে একদিনে পৃথিবীর আলো দেখল চার শিশু

দলিল লেখক সহকারী সমিতির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলম হোসেন এর পরিচালনয় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০ উইকেটের মাইলফলকে রশিদ খান

এ সময় উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি মামনুর রশিদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পলাশ, সহসভাপতি খোরশেদ আলম, সহসাধারণ সম্পাদক সজিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। এছাড়া কমিটির সদস্য নইমুদ্দিন, আব্দুর রাজ্জাক, রেজাউল করিম, হাফিজুর রহমান, সাইফুল ইসলাম ও মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। সমিতির সিনিয়র সদস্য আব্দুল আজিজ, নাজমুল ইসলামসহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং দলিল লেখক সহকারী সমিতির সহসভাপতি বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাবু, কোষাধ্যক্ষ রুহুল আমিন, সদস্য শাহিনুর ইসলাম, আবু বক্কার, সাদেকুল ইসলাম, আমান, নয়ন ও সুজনসহ সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসায় বড় পরিবর্তন

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত কমিটির সদস্যদের সম্মানে দলিল লেখক সহকারী সমিতির পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।