নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে পরীমণির মধ্যমা প্রদর্শন

নভেম্বর ৯, ২০২৬ ৯:৫৯ 👁️ ১২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজধানীর গুলশানে একটি ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে মধ্যমা আঙুল প্রদর্শনের পর অনুষ্ঠানস্থল ছাড়েন চিত্রনায়িকা পরীমণি। রোববার (৮ নভেম্বর) একটি অভিজাত ক্লাবে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ নামের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  যেভাবে বুঝবেন, দাম্পত্য সম্পর্কের ইতি টানা জরুরি

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরীমণির এমন আচরণের সমালোচনা করে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। এদিকে, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন পরীমনি। সেখানে অনুষ্ঠানের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন তিনি।

আরও পড়ুনঃ  নেলসন ম্যান্ডেলাকে বন্দি রাখা সেই কারাগার পরিদর্শন করলেন ড. ইউনূস

অন্যদিকে, সাংবাদিককে অপমানের অভিযোগে রোববার দুপুরে পরীমণিকে বয়কটের ঘোষণা দিয়েছেন গাইবান্ধার সাংবাদিকরা। এদিন দুপুর ১২টার দিকে শহরের জেলা পুলিশ লাইনস সড়কে প্রতিবাদ সমাবেশ করেন তারা।সমাবেশে গাইবান্ধার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন। এ সময় পরীমণির অসংবেদনশীল আচরণের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় সাংবাদিক নেতারা। তারা এ ঘটনার নিন্দা জানান এবং পরীমণিকে বয়কটের ঘোষণা দেন।

আরও পড়ুনঃ  অটোরিকশাচালক হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।