নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ভোলাহাটে উপজেলা গ্রাম আদালতের দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ১০:৫৭ 👁️ ১৮ views
Link Copied!

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা গ্রাম আদালতের দ্বি-মাসিক আলোচনা সভা (১৩ ফেব্রুয়ারী’২৫) বৃহস্পতিবার বেলা পৌনে ১টায় ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

দ্বিতীয়বারের মত উপজেলা গ্রাম আদালতের সমন্বয় সভা “অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” এ শ্লোগানকে কেন্দ্র করে দ্বি-মাসিক সভায় উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা, স্থানীয় সাংবাদিকগণ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

সভায় প্রকল্পের সামগ্রিক উদ্দ্যেশ্য বাংলাদেশের গ্রামীণ এলাকায় জনগণ বিশেষত নারী, জাতিগত সংখ্যালঘু এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর ন্যায় বিচারের সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে গ্রাম আদালত পরিচালনায় এবং নথি ব্যবস্থাপনায় হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের/ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব এবং করণীয় ও দিক নির্দেশনা দেয়া হয়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী সন্ধ্যা রানী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানের শেষে শ্রেষ্ট ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের পুরস্কৃত করা হয়। পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।