নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

অক্টোবর ৩১, ২০২৬ ১১:৪৭ 👁️ ৩৯ views
Link Copied!

পিন্টু আলী, চারঘাট প্রতিনিধি : এইচএসসি পরীক্ষার ফলাফলে সারাদেশের পাশাপাশি রাজশাহী শিক্ষা বোর্ডেও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হার কমেছে। তবে বরাবরের মতো এবারও শতভাগ জিপিএ-৫ অর্জনের ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে রাজশাহীর চারঘাটে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী ক্যাডেট কলেজ।

আরও পড়ুনঃ  বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

এ বছর কলেজটি থেকে ৪৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ অর্জন করেছে। শুধু তাই নয়, ৪৬ জনই পেয়েছে গোল্ডেন জিপিএ-৫। শনিবার দুপুরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

তিনি বলেন, কলেজের ৪৬ জন পরীক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। ভালো ফলাফলের ক্ষেত্রে রাজশাহী ক্যাডেট কলেজের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত। এখানে শুধু লেখাপড়াই নয়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে মৌলিক সামরিক প্রশিক্ষণের পাশাপাশি খেলাধুলার অনুশীলন করানো হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

এ ছাড়া শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়াতে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ব্যাপক সুযোগ রয়েছে। ক্যাডেট কলেজগুলো শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করার পাশাপাশি নৈতিক চরিত্রের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবার আন্তরিক দোয়া কামনা করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।