নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী সীমান্তে মাদক বিরোধী অভিযানে ভারতীয় মদ জব্দ

ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৩:০৮ 👁️ ৪৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সীমান্তে মাদক বিরোধী অভিযানে ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) আনুমানিক ৫:৩৫ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর তালাইমারী বিওপি’র আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজঘাট বালুরচরে সুকৌশলে অগ্রসর হলে মাদক ব্যবসায়ীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা বস্তা ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দলটি উক্ত বস্তা হতে ভারতীয় মদ-৬২ বোতল (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য মতিহার থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

এ ঘটনার সাথে জড়িত মাদক কারবারীদেরকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।