নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাশিয়ায় বর্ষবরণ উদযাপনে ইউক্রেনের হামলা, নিহত কমপক্ষে ২৪

জানুয়ারি ১, ২০২৬ ৭:৩৯ 👁️ ১৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : কৃষ্ণ সাগরের তীরবর্তী রুশ গ্রাম খোরলিতে গতকাল রাতে নতুন বর্ষবরণ অনুষ্ঠানে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে নিহত হয়েছেন কমপক্ষে ২৪ জন এবং আহত হয়েছেন ৫০ জনেরও বেশি।

আরও পড়ুনঃ  বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

ইউক্রেনের খেরসন প্রদেশের রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় ঘটেছে এই হামলা। খেরসনের রুশ নিয়ন্ত্রিত এলাকার গভর্নর ভ্লাদিমির স্যালদো আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

বিবৃতিতে গভর্নর স্যালদো বলেন, নববর্ষ উদযাপন উপলক্ষে খোরলির একটি হোটেলের লনে বড়ো হয়েছিলেন লোকজন। তারা জড়ো হওয়ার আগে, সন্ধ্যা রাতের দিকেই একটি গোয়েন্দা ড্রোন এলাকাটি জরিপ করে গিয়েছিল বলে জানা গেছে।

বুধবার ঘড়ির কাঁটা রাত ১২টার ঘরে পৌঁছানোর কিছুক্ষণ আগে লনে সমবেত ভীড়ের ওপর আছড়ে পড়ে তিনটি বিস্ফোরকবাহী ড্রোন। এ সময় পুরো লনে এবং হোটেলে আগুন ধরে যায়। তিনটি ড্রোনের মধ্যে অন্তত একটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক ছিল বলে বিবৃতিতে উল্লেখ করেছেন স্যালদো।

বিবৃতিতে স্যালদো বলেন, “২০১৪ সালে ওডেসায় ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদীরা ২৪ জন সরকারবিরোধী আন্দোলনকারীদের একটি ভবনে আটক করে তাতে আগুন ধরিয়ে দিয়েছিল। সেই ২৪ আন্দোলনকারী জীবন্ত পুড়ে মরেছিলেন। একমাত্র সেই ঘটনার সঙ্গে আজকের সহিংসতার তুলনা করা যায়। জেলেনস্কি যে শান্তি চাইছেন, তার প্রকৃত রূপ আসলে এটাই।”

আরও পড়ুনঃ  পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

এদিকে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এক বিবৃতিতে জানিয়েছেন, নববর্ষ উদযাপনকে লক্ষ্য করে মস্কোর বিভিন্ন এলাকায় গত কাল বুধবার রাতে কমপক্ষে ৯টি বিস্ফোরকবাহী ড্রোন ছুড়েছে ইউক্রেনীয় বাহিনী। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেগুলোকে ধ্বংস করে ফেলতে পেরেছে রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম।

এ ব্যাপারে ইউক্রেনীয় বাহিনী এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।