নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সোনাক্ষীকে ‘ভণ্ড’ বললো নেটিজেনরা

জানুয়ারি ২, ২০২৫ ১১:০৩ 👁️ ৩২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : নতুন বছরে খ্রিস্টিয় নববর্ষ উদযাপনে মেতে উঠেছে টলিউড থেকে বলিউডের তারকারা। তারকাদের মাঝে কেউ আবার বিদেশে গেছেন ছুটি কাটাতে। মধ্যরাতে আলিয়া-রণবীরের সপরিবারে বর্ষবরণ হোক কিংবা বিরাট-অনুষ্কার অস্ট্রেলিয়ার রাস্তায় ঘুরে বেড়ানো। তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আরও পড়ুনঃ  সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

সেসবের মধ্যেই আরও একটি ভিডিও নেটিজেনদের নজর কেড়েছে। সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল তারকা দম্পতির নতুন বছর উদযাপন দেখে অনেকেই ‘আদিখ্যেতা’ ও ‘ভণ্ড’ বলেও কটাক্ষ করেছেন।

আরও পড়ুনঃ  বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

এ তারকা দম্পতি অস্ট্রেলিয়ায় খ্রিস্টিয় নববর্ষ উদযাপন করেছে। একেবারে নিজস্ব স্টাইলে নতুন বছর উদযাপন করতে দেখা যায় তাদের। আতসবাজির শব্দ, আলোর রোশনাই মিষ্টি মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।

ভিডিও পোস্ট করে এ তারকা দম্পতি ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের নতুন বছর হয়ে গিয়েছে।’ যে ভিডিও দেখে নেটিজেনরা কটাক্ষ করেছে। কমেন্ট বক্সে একজন লিখেছে, ‘দীপাবলিতে বাজি দূষণ ছড়ায়। আর নববর্ষের ক্ষেত্রে কিছুই হয় না। এই সময় পরিবেশ অক্সিজেন পায়। একেই বলে ভণ্ডামি।’

আরও পড়ুনঃ  অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

প্রসঙ্গত, ঘরোয়া আয়োজনে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। সালমান খানের পার্টিতে আলাপ দু’জনের। সেখান থেকেই প্রেম শুরু। সালমানের ঘনিষ্ঠ বন্ধু ইকবাল রতনসির পুত্র জাহির। সেই অর্থে ভাইজানের বউমা হয়েছেন সোনাক্ষী।

সালমানের হাত ধরে বলিউড জার্নি শুরু সোনাক্ষীর, তেমনই ভাইজানের প্রযোজনায় তৈরি নোটবুক ছবির সাথেই অভিনয় ক্যারিয়ার শুরু জাহিরের। হুমা কুরেশির সহ-প্রযোজনায় ‘ডাবল এক্সএল’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন এই জুটি। তাদের বিয়েতে হাজির ছিলেন সালমান খান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।