নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

হামজাদের পরাজয়ের দিনে জুনিয়রদের জয়

নভেম্বর ১৫, ২০২৬ ৫:৫২ 👁️ ৪৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : হামজা-জামালরা সাফের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরেছেন। এই পরাজয়ের দিনে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ অ-১৭ দল ভূটানের বিপক্ষে জিতেছে।

 

ঢাকায় সাফ সেমিফাইনালের যখন প্রথমার্ধ শেষ। তখন বাংলাদেশ ও ভূটানের মধ্যকার এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইয়ের ম্যাচ শুরু হয়। ৬ মিনিটে হেদায়েত উল্লাহ বাংলাদেশকে লীড এনে দেন। নয় মিনিট পর সেই ব্যবধান দ্বিগুণ করেন মহিন আহমেদ।

প্রথমার্ধে বাংলাদেশ ৩-০ গোলে এগিয়ে থেকে ড্রেসিংরুমে ফেরে বায়েজিদ বোস্তামী। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরেকটি গোল পায়। ৬৭ মিনিটে বদলি ফুটবলার ইয়াসিন আরাফাতের গোলে বাংলাদেশ ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ প্রথম ম্যাচে সিরিয়ার বিপক্ষে ৫-১ গোলে হেরেছিল। আজ ভূটানকে হারিয়ে জয়ে ফিরেছে। বাছাই পর্ব থেকে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দলই শুধু চূড়ান্ত পর্বে খেলবে। সিরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারায় বাংলাদেশের গ্রুপ সেরা হওয়ার সম্ভাবনা কমই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।