নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

হেরোইন রাখার দায়ে চাঁপাইনবাবগঞ্জে ৩ যুবককে যাবজ্জীবন

মার্চ ২৯, ২০২৩ ৭:৪৮ 👁️ ৯৫ views
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : হেরোইন রাখার দায়ে চাঁপাইনবাবগঞ্জে ৩ যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুনঃ  চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

একই সঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ আদীব আলী এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সন্তোষপুরের ইব্রাহিম বাবু, রাসেল আলী ও হাসানুজ্জামান টমাস।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৩ মার্চ র‍্যাব-৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সন্তোষপুর বটতলা গ্রামীণ ব্যাংকের সামনে অভিযান চালায়। এ সময় ইব্রাহিম বাবু, রাসেল আলী ও হাসানুজ্জামান টমাসের কাছে থাকা ১০টি প্যাকেটে মোট ১ কেজি ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় র‍্যাব-৫ এর উপপরিদর্শক মাহমুদুল হাসান পরের দিন ১৪ মার্চ ৪ জনকে আসামি করে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

আরও পড়ুনঃ  নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

মামলার তদন্তকারী কর্মকর্তা গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রশীদ প্রথমে ২০১৯ সালের ২৭ এপ্রিল ও পরে সোহেল রানা ২০২২ সালের ৩ এপ্রিল আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়। আসামিদের উপস্থিতিতে এই দণ্ড প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।