নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

তরুণীর আপত্তিকর ছবি প্রচার তরুণের জেল-জরিমানা

জানুয়ারি ১৬, ২০২৩ ৭:১৯ 👁️ ৫০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: নওগাঁর এক তরুণীর আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে প্রচার করায় এক তরুণকে জেল-জরিমানা করেছেন আদালত। আলাদা দুটি ধারায় তাকে চার বছর কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত তরুণের নাম শাফিউল ইসলাম ওরফে শাফি (২৫)। নওগাঁর মহাদেবপুর উপজেলার হাসানপুর গ্রামে আসামি শাফিউল ইসলামের বাড়ি।

আরও পড়ুনঃ  বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

সোমবার সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মামলার রায় ঘোষণা করেন। দুটি ধারার প্রতিটিতে আসামিকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার প্রতি এক লাখ অনাদায়ের জন্য আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে : ভূমিমন্ত্রী

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নওগাঁর ওই ভুক্তভোগী তরুণী (২১) সম্পর্কে শাফিউলের মামা। তারা একসঙ্গেই পড়াশোনা করতেন। শাফিউল এই তরুণীর নামে নকল একটি ফেসবুক আইডি খুলেছিলেন। সেখানে ওই তরুণীর আপত্তিকর ছবি এবং ভিডিও পোস্ট করা হতো। এছাড়া ম্যাসেঞ্জারের মাধ্যমে তরুণীর আত্মীয়-স্বজনদের কাছেও পাঠানো হতো। ২০২১ সালের ২ জানুয়ারি ওই তরুণী রাজশাহী শহরে তাঁর এক আত্মীয়ের বাসায় ছিলেন। তখন ফেসবুকে তার নামে খোলা নকল আইডি এবং সেখানে পোস্ট করা ছবি ও ভিডিও চোখে পড়ে।

আরও পড়ুনঃ  মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এরপর তিনি ২০২১ সালের ২০ মে নগরীর শাহমখদুম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে শাফিউলের বিরুদ্ধে মামলা করেন। সাক্ষ্য গ্রহণ শেষে এই মামলারই রায় ঘোষণা করা হলো।

আইনজীবী ইসমত আরা জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। শাফিউলকে দুটি ধারায় দেওয়া সাজা একটার পর একটা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করেছেন আদালত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।