নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নভেম্বর ১৬, ২০২৬ ১:৩৩ 👁️ ১১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের হেফাজত থেকে মাদক বিক্রির নগদ অর্থও জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার (১৫ নভেম্বর) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানা পুলিশের সহযোগিতায় মহানগরীর দাশপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একই গ্রামের মৃত জামালের ছেলে মো. সজল (৩৫) এবং অচিনতলা গ্রামের মো. মুক্তারের ছেলে মো. শামীম (২৪)-কে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে সজলের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫১ গ্রাম গাঁজা ও ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ২ হাজার ৫৭৫ টাকা জব্দ করা হয়। অপরদিকে, শামীমের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ৭৭৫ টাকা জব্দ করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত সজলের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬টি মামলা এবং রাজপাড়া থানায় পেনাল কোডের বিভিন্ন ধারায় ২টি মামলা রয়েছে। অপর গ্রেপ্তারকৃত শামীমের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী সময়ে তাঁদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।