নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

প্রথম পরীক্ষা মিস করা শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার চেষ্টা চলছে : শিক্ষা উপদেষ্টা

জুন ২৭, ২০২৫ ২:২৯ 👁️ ৭৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অসুস্থ মাকে হাসপাতালে নিতে গিয়ে এক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। এমন ঘটনায় তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন জামায়াত প্রার্থী

চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার (২৬ জুন)।

গণমাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের এক এইচএসসি পরীক্ষার্থী অসুস্থ মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কারণে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়, ফলে পরীক্ষার প্রথম দিনে সে অংশ গ্রহণ করতে পারেনি।

আরও পড়ুনঃ  নীতি থেকে প্রয়োগে: সামুদ্রিক উৎকর্ষের পথে বাংলাদেশ

প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ সকালে এক বিবৃতিতে জানায়, বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে।

এ প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। পাবলিক পরীক্ষা সংক্রান্ত আইন ও বিধির আলোকে তার বাংলা প্রথম পত্র পরীক্ষাটি নেওয়ার বিষয়টি নিরসনের চেষ্টা চলছে।’

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

তিনি আরও বলেন, ‘এই কঠিন সময়ে আমরা ওই শিক্ষার্থীর পাশে আছি। আমরা তাকে কোনোভাবেই হতাশ না হতে অনুরোধ করছি।’-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।