নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থর সাথে রাজশাহীর নেতৃবৃন্দের সাক্ষাৎ

জুন ১৯, ২০২৫ ১১:৩৯ 👁️ ৩৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : গতকাল বুধবার রাতে রাজধানীর বারিধারায় চেয়ারম্যান এর রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয় পার্টি – বিজেপির রাজশাহী মহানগরের শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে মতবিনিময় করেন বিজেপির চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ও সাবেক চারদলীয় জোটের অন্যতম নেতা ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

আরও পড়ুনঃ  আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

এসময় তিনি রাজশাহী বিজেপির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজেপির ভূমিকা নিয়েও আলোচনা করেন।

আরও পড়ুনঃ  রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাজশাহী মহানগর বিজেপি আহবায়ক ও রাজশাহী -০২ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সরদার জুয়েল এবং মহানগর বিজেপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর আসাদের নেতৃত্বে উপস্থিত ছিলেন মহানগর বিজেপির যুগ্ম আহবায়ক মো: সোহাগ খান, সদস্য সানোয়ার হোসেন রাজন, মহানগর যুবসংহতির আহবায়ক ফারুক আব্দুল্লাহ জীবন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর আহমেদ, সদস্য সচিব দুলাল খান ও বিজেপি নেতা শামসুজ্জামান বারী প্রমুখ।

আরও পড়ুনঃ  অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

রাজশাহীর বিজেপির সাংগঠনিক কার্যক্রম তদারকি করে দলকে সুসংগঠিত করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ’র রাজনৈতিক সচিব জুয়েল আসিফ, এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টি কেন্দ্রীয় কমিটির আহবায়ক দুলাল খান, বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির আহবায়ক সাইফুল ইসলাম সহ বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।