নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বেনাপোল সীমান্তে বিজিবি ১২ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ

মার্চ ১৮, ২০২৬ ১০:০৯ 👁️ ৬৬ views
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৮ মার্চ) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করে।

আরও পড়ুনঃ  ছাপরা ঘর থেকে তথ্য সংগ্রহ করুন’: ফ্যামিলি কার্ড নিয়ে কলমাকান্দায় ডেপুটি স্পিকার

আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ৮২টি শাড়ি, ১৯টি সন পাপড়ি, ৪৮টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ১,১৯৫টি চকলেট এবং ১,২৭৬টি কসমেটিক্স পণ্য। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ১২ লাখ ১৪ হাজার ৮৮০ টাকা।

আরও পড়ুনঃ  পরিকল্পনা কমিশনের সদস্যের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ ও মতবিনিময়

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।