নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে তিন পেঁয়াজের দোকানীকে জরিমানা 

ডিসেম্বর ১১, ২০২৩ ৯:৩৭ 👁️ ১১২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: অস্থিতিশীল পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাজশাহীতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা টানানো না থাকায় তিন দোকানীকে জরিমানা করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

সোমবার দুপুরে নগরীর সাহেববাজার মাস্টারপাড়া কাঁচাবাজারে এই অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী।

আরও পড়ুনঃ  ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

তিনি জানান, তিনটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে তিনজন দোকানীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। বর্তমান বাজারে নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি এবং পুরাতন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন ভোক্তা অধিকার কর্মকর্তা।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আগের দিন রোববার রাজশাহীতে দেশী পুরনো পেঁয়াজ ২০০ টাকা ও নতুন পেঁয়াজ ১৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এক দিনের ব্যবধানে দাম ৫০ টাকা করে কমেছে। এর আগে গত শনিবারের তুলনায় রোববার ৫০ টাকা বেশি দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।