স্টাফ রিপোর্টার: ক্যারিঅন পদ্ধতি চালুর দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিএসসি ইন ফিজিওথেরাপি এবং বিএসসি ইন মেডিকেল টেকনোলজির শিক্ষার্থীরা।
রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে তারা এ কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে রাজশাহী ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজির শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মসূচিতে রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয় অধিভূক্ত এই শিক্ষার্থীরা ক্যারিঅন পদ্ধতি চালু করার দাবি জানান। পাশাপাশি তারা সেশনজট কমিয়ে সময়মতো পরীক্ষা গ্রহণের আহ্বান জানান।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

