নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে আটক ২২

জুন ২১, ২০২৫ ১০:৪৬ 👁️ ২১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ইরানের কোম প্রদেশের পুলিশ জানিয়েছে, গত ১৩ জুন থেকে শুরু হওয়া সংঘাতের পর এখন পর্যন্ত ইসরাইলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ততা ও গুপ্তচরবৃত্তির অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির আধা-সরকারি সংবাদসংস্থা ফার্স শনিবার এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুনঃ  বিএনপির প্রার্থী মির্জা ফয়সল, থাকবে ডামি প্রার্থীও

ফার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগসাজশ, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এবং ওই দেশের পক্ষে কথা বলার অভিযোগে ২২ জনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

কোম প্রদেশের পুলিশ গোয়েন্দা বিভাগের প্রধানের বরাতে এই তথ্য জানানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।