নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

গোদাগাড়ীতে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা

জুন ১৯, ২০২৫ ৫:২৪ 👁️ ২৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে তিন দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা’ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহীর উপ-পরিচালক উম্মে ছালমা।

আরও পড়ুনঃ  অচেনা উপসর্গ নিয়ে ডেঙ্গুর থাবা

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মুনছুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল-আমিন ও উপজেলা সমবায় কর্মকর্তা জিগার হাসরত।

আরও পড়ুনঃ  বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

মেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষি খাতে টেকসই ও প্রযুক্তিনির্ভর চাষাবাদ কৌশল প্রদর্শন করা হচ্ছে। বিভিন্ন প্রযুক্তিপণ্য ও উদ্ভাবনী পদ্ধতির মাধ্যমে কীভাবে কম খরচে অধিক উৎপাদন নিশ্চিত করা যায়—সেসব বিষয়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ ও ধারণা দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

আয়োজকরা জানান, এই মেলার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় কৃষকদের প্রস্তুত করতে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।