নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

চারঘাট মডেল থানা চত্বরে দেখা মিললো রাসেল ভাইপারের

জুলাই ২, ২০২৪ ১:৫৫ 👁️ ৩৮ views
Link Copied!

চারঘাট প্রতিনিধি : বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা কুঠিপাড়া, পিরোজপুর এলাকায় এখন রাসেল ভাইপার আতঙ্ক বিরাজ করছে। এবার যোগ হলো চারঘাট মডেল থানা। সোমবার (১ জুলাই) রাতে হঠাৎ থানায় দেখা মেলে রাসেল ভাইপার সাপের। এতে থানায় কর্মরত অফিসার ফোর্সদের মাঝে রাসেল ভাইপার আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে থানা পুলিশ সাপটিকে মেরে ফেলেছেন।

আরও পড়ুনঃ  নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

মডেল থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, সোমবার রাতে থানা ওয়াস রুমে যাওয়ার সময় হঠাৎ একটি রাসেল ভাইপার সাপ ফস করে কামড় দিতে আসলে পা সরিয়ে নিই। পরে থানার অফিসার ফোর্সদের সহযোগিতায় সাপটি মেরে ফেলা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

এর আগে বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা কুঠিপাড়া, পিরোজপুর এলাকায় রাসেল ভাইপার দেখা দিলেও এই প্রথম চারঘাট থানা চত্বরে দেখা গেলো। এতে অফিসার ফোর্সদের মাঝে আতঙ্ক রয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

তবে গত কয়েকদিন ধরে থানা চত্বরে কিটনাশক প্রয়োগ করে আগাছা পরিস্কার করা হয়েছে। ধারণা করা হচ্ছে থানাটি পদ্মা নদীর কাছাকাছি হওয়ায় সাপটি থানা চত্বরে চলে এসেছে। তিনি বাড়ির আশেপাশে পরিস্কার পরিছন্ন রাখার জন্য এলাকাবাসীকে অনুরোধ জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।