নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন

অক্টোবর ৪, ২০২৬ ৭:৪৫ 👁️ ৮ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : শনিবার দুপুর ১১ টায় জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার আয়োজনে আলোচনা সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বাসন্তী টপ্য, নকুল পাহান সভাপতি আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটি ও দপ্তর সম্পাদক জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি, শুভ্রা এক্কা সভাপতি , ফারাজমনি মুন্ডা সাধারন সম্পাদক আদিবাসী নারী পরিষদ নিয়ামতপুর,স্বপন পাহান সাবেক সভাপতি জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর, বিজয় ইন্দোয়ার সাবেক সাংগঠনিক সম্পাদক নিয়ামতপুর, সন্তেশ লাকড়া সাবেক যুগ্ম আহবায়ক জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি স্বপন মাহাতো, সাধারন সম্পাদক প্রনব মুন্ডা নিয়ামতপুর,প্রসেনজিত বারোয়ার সভাপতি, রপন মুন্ডা আদিবাসী যুব পরিষদ নিয়ামতপুর এছাড়াও জাতীয় আদিবাসী পরিষদের বিভিন্ন ইউনিয়নের সভাপতি /সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নবাগত অভিনেত্রী দিব্যাণী যা যা শেখাচ্ছেন সৃজিতকে

আলোচনা শেষে উপস্থিত জনমতের সমর্থনে কমিটি গঠন করা হয়। এসয় সভাপতি নগেন কুজুর, সাধারন সম্পাদক অজিতকুমার মুন্ডা ও সাংগঠনিক সম্পাদক সন্তোস সরেন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আরও পড়ুনঃ  নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া নতুন রূপে যাত্রা শুরু

আলোচনা সভার প্রধান বাসন্তী টপ্য বলেন এ কমিটি ৩ বছরের জন্য ঘোষণা করা হলো। আগামী তিন বছর উক্ত কমিটির মূল দায়িত্বে থাকা নেতৃবৃন্দ কমিটির সকল নেতৃবৃন্দ নিয়ে পথচলবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  বরেন্দ্রের জলবায়ু ঝুঁকিতে নিম্নআয়ের মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসনের আহ্বান

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।