নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

অক্টোবর ১২, ২০২৬ ১০:১২ 👁️ ২১ views
Link Copied!

বাগমারা প্রতিনিধি : ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ১ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় বাগমারা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগর পূজা উদযাপন কমিটি ও মণ্ডপ সভাপতিদের সঙ্গে ভূমিমন্ত্রীর মতবিনিময়

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, শিক্ষা অফিসার ইসলাম, সমাজসেবা অফিসার মতিউর রহমান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সমাজের সর্বক্ষেত্রে তাদের অংশগ্রহণ ও ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, কন্যাশিশুরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের নিরাপদ পরিবেশ, মানসম্মত শিক্ষা এবং নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ  নগরীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারী নিহত

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় কন্যাশিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।