নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারী নিহত

অক্টোবর ১১, ২০২৬ ৮:২০ 👁️ ৩১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর মেহেরচণ্ডী এলাকায় রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী মারা গেছে। রোববার সকালে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

আরও পড়ুনঃ  রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরচণ্ডী এলাকায় রেললাইনের ওপর ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা রাজশাহী রেলওয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

আরও পড়ুনঃ  ফ্লিকের আস্থার প্রতিদান দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড

নিহত নারী কীভাবে ট্রেনে কাটা পড়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুনঃ  শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, রেললাইনের পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় পাওয়া যায়নি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।